শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৫:৫৪ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসে নারীকে হেনস্তা: মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার সেই হেলপার

পোশাক নিয়ে চলন্ত বাসে নারীকে হেনস্তা করা হেলপারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৪ এর একটি দল।

র‌্যাব-৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার নিজামুদ্দিন (৪৫) পেশায় রমজান পরিবহনের বাসের হেলপার।

নারীকে হেনস্তার ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর ওই ঘটনা নিয়ে বেশ সমালোচনা হয়।

মেজর আবরার ফয়সাল বলেন, 'ভিডিওতে নিজামউদ্দিনকে দেখা গেছে এক নারীকে মারতে।'

পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিজামুদ্দিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।'

নারীকে হেনস্তা করার ঘটনাটি গত ২৯ অক্টোবর ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এতে দেখা যায়, বাসে ওই হেলপার এক নারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার গায়ে হাত তোলেন। সেসময় অন্য যাত্রীদের বাধা দিতে দেখা যায়নি।

ওই নারী সিদরাতুল মুনতাহা রহমান তীব্র আজ ফেসবুকে এক ভিডিওবার্তায় নিজের পরিচয় নিশ্চিত করে ঘটনার বিষয়ে লিখেছেন। তিনি জানান, প্রশাসন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল এবং তিনি তাদের সঙ্গে কথা বলেছেন।

'আমি ভিডিওটি করছি যেন আমার সঙ্গে কিছু হলে সবাই জানতে পারেন,' বলেন তিনি। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়