শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাতক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

নুর উদ্দিন, সুনামগঞ্জ : সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নবজাতক শিশু চুরি। চুরি হওয়ার পর নবজাতক উদ্ধারে হাসপাতাল কর্তৃপক্ষ, সমাজ সেবা অফিস ও পুলিশ প্রশাসন তৎপর হয়ে উঠে। রাতেই অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ও শান্তিগঞ্জ থানার এস আই নওবেল সরকারের মাধ্যমে ছাতক থানার এস আই ফজলে এলাহী মোবাইল টেকিং করে নানা স্থানে অভিযান চালিয়ে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বাদউল্লাহপুর (মানিকপুর) গ্রামে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে কাওসার আহমেদকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে কাওসার শিকার করে নবজাতককে নিয়ে তার স্ত্রী কল্পনা বেগম ছাতকে অবস্থান করছে। কাওসারের তথ্যের ভিত্তিতে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা বাজার জামে মসজিদের পাশে কাওসারের নানার বাড়ি সৈইদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে শুক্রবার ভোর রাতে কল্পনা বেগমের কাছ থেকে নবজাতককে উদ্ধার করে পুলিশ।

সোমবার (৮জুন) সন্ধ্যায় ছাতক উপজেলার ছাতক সদর ইউনিয়নের আন্ধারীগাঁও গ্রাম সংলগ্ন পাকা সড়কের পাশ থেকে কাপড়ে মোড়ানো আনুমানিক এক সপ্তাহ বয়সী ছেলে শিশুটিকে কুড়ে পান কাওছার নামের একজন সিএনজি অটো রিকশা চালক। নবজাতকটি অসুস্থ থাকায় দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের শিবপুর (নোয়াগাঁও) গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে গাড়ি চালক কাওছার তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। ভর্তির ৩দিন পর ১১জুন বৃহস্পতিবার কাওসার আহমেদ হাসপাতাল কর্তৃপক্ষের ছাড়পত্র না নিয়েই নবজাতককে চুরি করে হাসপাতাল ত্যাগ করে।

নবজাতক শিশুকে দত্তক নেয়ার আবেদন কারি ফয়সল আহমদের স্ত্রী রোকসানা বেগমের তত্ত্বাবধানে আবারও ছাতক হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত আরিফিন জানান, আমরা নবজাতক কে উপজেলা সমাজ সেবা অফিসের আওতায় দিয়া দিছি।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান জানান, নবজাতকটি আজ শুক্রবার বিকেলে আবেদন কারি একজনকে বুঝিয়ে দেয়া হবে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর জানান, অত্যান্ত চ্যালেঞ্জের মাধ্যমে দুই থানার পুলিশি অভিযানে উদ্ধার করা হয়েছে নবজাতককে। দ্রুত কারও দায়িত্বে দেওয়া উত্তম হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন জানান, আমরা একটি বোর্ড গঠন করে আবেদন কারিদের মধ্যে যে যোগ্য তাকে দেয়া হবে নবজাতক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়