শিরোনাম
◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো

প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ০৯:২৪ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : রোহিঙ্গা সংকটের মানবিক পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 

শুক্রবার (৫ জুন) বিকেল ৪ টার দিকে তিনি উখিয়া উপজেলার বালুখালী এলাকার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ও তুরস্কের সহায়তায় পরিচালিত চিকিৎসাসেবা সহ মানবিক নানা কার্যক্রম ঘুরে দেখেন।

এর আগে, দুপুরে ঢাকা থেকে বিশেষ বিমানযোগে কক্সবাজারে পৌঁছান। এরপর বিকেল ৪টার দিকে তিনি উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে তুরস্কের সহায়তায় স্থাপিত অস্থায়ী হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় হাসপাতালের চিকিৎসক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে চিকিৎসা নিতে আসা রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলেন এবং তাদের জীবনযাত্রার পাশাপাশি নানা সমস্যার বিষয়ে অবগত হন।

পরে তিনি ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানেও তুরস্কের সহায়তায় পরিচালিত চিকিৎসা ও মানবিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে ক্যাম্পগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে নেন।

এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা ও উখিয়া থানার ওসি মোহাম্মদ মুজিবুর রহমান সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী হাকান ফিদান সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। পরে সাড়ে ৬ টার দিকে বিমানযোগে ঢাকার উদ্দ্যেশে রওনা দেন।

এসময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের কাছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সার্বিক বিষয়াদি নিয়ে কথা বলেন, মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকে তুরস্ক চিকিৎসাসেবা সহ নানা মানবিক কার্যক্রম নিয়ে বাংলাদেশ সরকারের পাশে রয়েছে। মূলত তুরস্ক সরকারের সহায়তায় পরিচালিত মানবিক সেবার কার্যক্রম সরেজমিন দেখতে দেশটির পররাষ্ট্র মন্ত্রী হাঁকান ফিদান কক্সবাজার সফর করেছেন। তুরস্কের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী রোহিঙ্গা সংকটে সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রেখে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন বলে সাংবাদিকদের তুলে ধরেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়