শিরোনাম
◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো

প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ০৯:১২ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুলিয়ারচরে এক বছর পর চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

ফারুকুজ্জামান , কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রায় এক বছর আগে সংঘটিত চাঞ্চল্যকর ও ক্লু-লেস জাহাঙ্গীর মিয়া হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৫ জুন) সকাল ১১টায় পিবিআই কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ইউনিট ইনচার্জ) মো. আব্দুল্লাহ আল মাসুদ এসব তথ্য জানান।

তিনি বলেন, কুলিয়ারচর উপজেলার বড়খারচর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর মিয়া (৪২) ২০২৫ সালের ২ জুলাই সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন বিকেলে বড়খারচর মধ্যপাড়ার একটি নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা দিলুয়ারা বেগম বাদী হয়ে কুলিয়ারচর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করলেও দীর্ঘ দুই মাসেও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি। পরবর্তীতে পিবিআই কিশোরগঞ্জ জেলা স্বপ্রণোদিত হয়ে মামলার তদন্তভার গ্রহণ করে।

পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদের তত্ত্বাবধানে এবং এসআই মাহবুব আলমের নেতৃত্বে একটি তদন্তকারী দল তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে।

তদন্তের সূত্র ধরে গত ১ জুন কুলিয়ারচরের বড়খারচর এলাকা থেকে হুসনা খাতুন (৪৫) এবং ৪ জুন কিশোরগঞ্জ শহরের বড়পুল এলাকা থেকে তার স্বামী শহীদ মিয়া (৪৮)কে গ্রেপ্তার করা হয়। পরে উভয় আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পিবিআই জানায়, তদন্তে উঠে এসেছে যে নিহত জাহাঙ্গীর মিয়ার সঙ্গে হুসনা খাতুনের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। ঘটনার রাতে তারা একটি নেপিয়ার ঘাসের ক্ষেতে দেখা করেন। এ সময় হুসনার স্বামী শহীদ মিয়া সেখানে গিয়ে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে ক্ষোভের বশবর্তী হয়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে জাহাঙ্গীর মিয়ার শরীরে আঘাত করে তাকে হত্যা করেন।

সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও অনৈতিক সম্পর্কের জেরে আইন নিজের হাতে তুলে নিয়ে একজনকে হত্যা করা অত্যন্ত জঘন্য অপরাধ। পিবিআই ঘটনাটির সব তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে। আদালতে শক্তিশালী প্রমাণ উপস্থাপনের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে আমরা আশাবাদী।

পিবিআই জানিয়েছে, মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়