শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ০৬:২৩ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চক ভবানীপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে জোরপূর্বক সঙ্গে নিতে এসে পিস্তল প্রদর্শন ও গুলি ছোড়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযান চালিয়ে একটি বিদেশি ৯ এমএম পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। অভিযুক্ত রেজাউল শিকদার বর্তমানে পলাতক রয়েছেন।

সোমবার (০১ জুন) সকাল ১০টার দিকে চক ভবানীপুর গ্রামের সালেহা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত পিস্তলের চেম্বারে একটি তাজা গুলি পাওয়া গেলেও এর ম্যাগাজিন উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তমপুর গ্রামের বাসিন্দা রেজাউল শিকদার ও তার স্ত্রী শারমিন আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। প্রায় এক বছর ধরে তারা আলাদা বসবাস করছিলেন। সম্প্রতি ঈদের ছুটিতে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন শারমিন।

রোববার গভীর রাতে রেজাউল শিকদার শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শারমিন যেতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে রেজাউল কোমর থেকে একটি পিস্তল বের করে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আতঙ্ক সৃষ্টি করতে তিনি এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলেও দাবি করেন স্থানীয়রা।

এ সময় উপস্থিত পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। পরে শারমিনের মা সালেহা বেগম কৌশলে পিস্তলটি নিজের হেফাজতে নেন। রাত পেরিয়ে সকালে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশকে জানানো হলে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র ও গুলি জব্দ করে।

তবে পুলিশের আগমনের খবর পেয়ে কিংবা স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত রেজাউল শিকদার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ধারণা করা হচ্ছে, তিনি পিস্তলের ম্যাগাজিন সঙ্গে নিয়ে পালিয়েছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “উদ্ধারকৃত বিদেশি পিস্তল ও গুলি থানায় জব্দ রাখা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়