শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দায়িত্ব পালনে কেউ যেন আঙুল উঠাতে না পারে, সেই চেষ্টা করবো : এমপি মারজিয়া 

জহিরুল ইসলাম শিবলু, ‎লক্ষ্মীপুর প্রতিনিধি : ‎পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে লক্ষ্মীপুরের ৬টি উপজেলার অসহায় পরিবারের মাঝে নগদ ১০ লাখ টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১ জুন) দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি ও জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম। তিনি উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন।

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে চেক বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কুমিল্লা অঞ্চল পরিচালক ওয়ারেছা আমিন, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান, রায়পুর পৌরসভা জামায়াতের আমীর ফজলুল করিম, জামায়াত নেতা আবদুর রহমান, মমিন উদ্দিনসহ আরও অনেকেই। 

মারজিয়া বেগম বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সুবিধাবঞ্চিত মানুষের জন্য যে বরাদ্দ দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ দেওয়া আমানত আপনাদের যেটা হক তা পৌঁছে দেওয়ার জন্য আজকে উপস্থিত করেছেন। দোয়া চাচ্ছি যাতে ভবিষ্যতে আমি আমার অবস্থান থেকে অর্পিত দায়িত্ব যা যা আসবে, সেটা যথাযথভাবে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। আমার দায়িত্ব যেন আমি ঠিকভাবে পালন করতে পারি। কেউ যেন আমাদের দিকে আঙুল উঠাতে না পারে, তার জন্য চেষ্টা করবো। কোনো প্রকার অপপ্রচার-প্রোপাগান্ডা নয়।

মোট কথা হলো হক গুলো যাতে যথাযথভাবে পৌঁছে দিতে পারি। ২০ লক্ষ জনশক্তির মধ্যে সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই বরাদ্দ নগণ্য। তার পরেও আমরা যদি এটা সঠিকভাবে দিতে পারি তাহলে অন্তত শান্তনা পাবো। ভবিষ্যতে কেউ যাতে গরিবের হক না মারতে পারে সেদিকেও লক্ষ্য রাখবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়