শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ০৭:০৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী‌তে নেশাগ্রস্ত যুবককে ৬ মাসের কারাদণ্ড, মায়ের অভিযোগে মোবাইল কোর্টের অভিযান

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মহল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে নেশাগ্রস্ত এক যুবককে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৩১ মে ) বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে আটক করা হয় পূর্ব চাম্বলের মহল্লাপাড়া এলাকার বাসিন্দা সাইদুর রহমান মাসুম (২৭)-কে। অভিযানের সময় তাকে নিজ বাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায়।

জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন সাইদুর রহমান মাসুম। অভিযুক্তের মা ভিডিও বক্তব্যে জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। নেশার টাকা না পেলে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন এবং তাকে মারধরেরও চেষ্টা করতেন। এছাড়া ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করাসহ বিভিন্ন দোকানে সেলসম্যান হিসেবে চাকরি করার সময় নেশার অর্থ জোগাড় করতে একাধিকবার অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ছেলের এমন আচরণে চরম বিব্রত ও অসহায় হয়ে পড়েছেন বলে ভিডিও স্বীকারোক্তিতে উল্লেখ করেন তার মা।

অভিযান শেষে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সা‌নি আকন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত সাইদুর রহমান মাসুমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহার রোধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বার্থে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়