শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ৩১ মে, ২০২৬, ০৪:৩২ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাসদস্য বহনকারী বাসের সঙ্গে সংঘর্ষে নিহত ১, আহত ৫০

কুষ্টিয়ার মিরপুরে সেনাসদস্যদের বহনকারী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাসদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

রোববার (৩১ মে) বেলা সাড়ে ১২টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়িয়া হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জিয়া বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহতদের সূত্রে জানা যায়, প্রশিক্ষণরত সেনাসদস্যদের বহনকারী একটি ভাড়া করা বাস বগুড়া থেকে খুলনার উদ্দেশে যাচ্ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা হিমেল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক যাত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আহত সেনাসদস্যরা জানান, তারা বর্তমানে সেনাবাহিনীর প্রশিক্ষণরত রিক্রুট। ঈদুল আজহার ছুটিতে বাড়িতে যাওয়ার পর ছুটি শেষে খুলনার জাহানাবাদ সেনানিবাসে ফিরছিলেন। ভাড়া করা বাসটিতে মোট ৪২ জন সেনাসদস্য ছিলেন। দুর্ঘটনায় তারা কমবেশি সবাই আহত হন।

আহত সেনাসদস্যদের মধ্যে অন্তত ১০ জনকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

খবর পেয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান জেলার পুলিশ সুপার (এসপি) জসীম উদ্দীন। তিনি বলেন, আহত সেনাসদস্যরা নতুন রিক্রুট এবং প্রশিক্ষণরত অবস্থায় রয়েছেন। দুর্ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়