শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ২৫ মে, ২০২৬, ০৮:৫৩ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কসবা সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির মাইকিং

অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিভিন্ন সীমান্তে জনসচেতনতামূলক মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিজ নিজ সীমান্ত এলাকার বাসিন্দাদের অনুপ্রবেশ বিষয়ে সতর্ক থাকতে মাইকিংয়ে আহ্বান জানানো হয়েছে।

গত দু’দিন ধরে মাইকিংয়ে  মাইকিংয়ে বলা হয়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরুপ। এ বিষয়ে সর্বসাধারণের সতর্কতা ও সহযোগিতা একান্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় কাউকে সন্দেহ হলে বিজিবিকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়। উস্কানিমূলক তথ্যে গা না ভাসিয়ে সত্যতা যাচাইয়ের কথাও বলা হয় মাইকিংয়ে।

বিজিবি সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় বসবাসরত জনসাধারণের মধ্যে পুশইন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম বা অবৈধ অনুপ্রবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে জনসচেতনতামূলক মাইকিং করা হয়েছে।

তিনি আরো জানান, সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তারক্ষা, পুশ ইন, নারী-শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে আভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়