শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ২৫ মে, ২০২৬, ১১:০২ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপির দুই নেতাকে কারাগারে প্রেরণ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ পুলিশের হাতে গ্রেফতার এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা ও যুবশক্তি নেতা অয়ন রহমানক খানকে জেল হাজতে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যায় এদুজনকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করা হয়। বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। রোববার রাত সাড়ে ১০টায় ঝিনাইদহ সদর সার্কেকেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, রোবাবার সন্ধ্যায় ঝিনাইদহের একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলনে যোগ দিতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তারেকুল ইসলাম ওরয়ে তারেক রেজা আসেন। পুলিশ তাকে নিরাপত্তার স্বার্থে পুলিশ হেফহজতে নেয়। কিন্তু তার বিরুদ্ধে মামলা থাকায় শেষ পর্যন্ত তাকে আদালতে সোপর্দ করা হয়।

প্রেসব্রিফিংয়ে আরো বলা হয় একই সাথে যশোর থেকে গ্রেফতার যুবশক্তির নেতা অয়নকেও আদালতে সোপর্দ করা হয়। তাকে কোন ভাবেই গুম করা হয়নি দাবী করে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান ২৪ ঘন্টার মধ্যে তাকে আদালতে তোলা হয় এবং গ্রেফতার প্রক্রিয়ার সময় তার পিতা, মা ও বোনকে অবহিত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অয়নকে গুম করার যে তথ্য ছড়ানো হচ্ছে সেটা ঠিক নয় দাবী করে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, ডিবি পুলিশ যখন তাকে গ্রেফতার করে, তখন তেকেই তার পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে।

প্রেসব্রিফিংয়ে ঝিনাইদহ সদর থানর ওসি আসাদুজ্জামান, ওসি (অপারেশন) শামসুজ্জোহা ও ডিবি পুলিশের ওসি সাব্বিরুল আলম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়