শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ০২:০০ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাটখিলে কবরস্থানের দেয়াল নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, থানায় অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি।। নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দক্ষিণ শংকরপুর এলাকায় যৌথ মালিকানাধীন সম্পত্তিতে নির্মাণকাজকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নুর আলমের পরিবারের সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং নির্মাণসামগ্রী ভাঙচুর করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দক্ষিণ শংকরপুর ১ নম্বর ওয়ার্ডের আখন বাড়িতে নুর আলমের পরিবারের যৌথ মালিকানাধীন পুকুরপাড়ে ঘাটলা নির্মাণ, কবরস্থানের মাটি ভরাট এবং বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য রড, বালি, ইট ও সিমেন্ট এনে কাজ শুরু করা হয়। এ সময় চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু মো. হানিফের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল কাজে বাধা দেয়।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হানিফ বাহিনীর সদস্যরা রামদা, চাইনিজ কুড়াল, রড, লোহার পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে নুর আলমের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। সংঘর্ষ থামাতে এগিয়ে আসা কয়েকজন স্থানীয় ব্যক্তিও আহত হন।

আহতদের চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের রেজিস্ট্রেশন নম্বর ২১১৮/৪০৪ ও ২১১৯/৪০৫, তারিখ ২৩ মে ২০২৬।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় সন্ত্রাসীরা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৯০ হাজার টাকা। এছাড়া নুর আলমের পকেটে থাকা ৪৫ হাজার ৫০০ টাকা নগদ অর্থও ছিনিয়ে নেওয়া হয়। নির্মাণকাজের জন্য আনা মালামাল ভাঙচুর করা হয়েছে, যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় চাটখিল থানায় এজাহার দাখিল করা হয়েছে। হামলার শিকার পরিবার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

 
  • সর্বশেষ
  • জনপ্রিয়