শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০৭:৩৯ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শোকসভায় রাজনৈতিক স্লোগান নয়, মানবিকতা দেখানোর আহ্বান সেতু মন্ত্রীর

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে শোকের পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক স্লোগান না দেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার (২২ মে) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, “একটি শোকের অনুষ্ঠানে রাজনৈতিক স্লোগান দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এমন করেন, তারা প্রকৃত রাজনৈতিক কর্মীর পরিচয় বহন করেন না।”

তিনি আরও বলেন, আজ ৮৬ জন শহীদের পরিবারের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হচ্ছে। রাষ্ট্রের দায়িত্ববোধ থেকেই এই সহায়তা দেওয়া হচ্ছে। তবে স্বজন হারানোর বেদনা কোনো অর্থ দিয়েই পূরণ করা সম্ভব নয়।

শেখ রবিউল আলম বলেন, নিহতদের পরিবারের সদস্যরা বর্তমানে চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। সরকার সবসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এটি একটি শোকাহত অনুষ্ঠান, কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। তাই এখানে দলীয় স্লোগান বা রাজনৈতিক প্রদর্শনের কোনো স্থান নেই।”

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়