শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ০৭:৫৫ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুবদল নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে শার্শায় মানববন্ধন

আজিজুল হক, বেনাপোল: যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা এবং শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৪টায় শার্শা উপজেলা পরিষদের সামনে শার্শা উপজেলা যুবদলের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও মানহানিকর প্রচারণা চালিয়ে যাচ্ছে। তারা বলেন, এসব অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন এবং পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

এ ঘটনায় শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৫৫৩, তারিখ-৩১/০৩/২০২৬) দায়ের করা হয়েছে বলে মানববন্ধনে জানানো হয়। জিডিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে যশোর জেলা যুবদলের নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানিকর পোস্ট প্রচার করা হচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ জানালে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন ধরনের হুমকি-ধামকি প্রদান করেন বলেও অভিযোগ করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পিন্টু, সবুজ হোসেন, সদস্য আরঙ্গজেব, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মির আলম এবং সদস্য মাসুম হোসেন।

বক্তারা অবিলম্বে অপপ্রচার বন্ধের দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়