শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ০৭:০০ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে ৩ ডিলারের মাধ্যমে ৩০ গ্রামের টিসিবি বিতরন : দীর্ঘ লাইনে চরম ভোগান্তি

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে ৩০টি গ্রামের মানুষের জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রি করা হচ্ছে মাত্র ৩টি ডিলারের মাধ্যমে। আবার নেটওয়ার্ক জনিত সমস্যার কারনেও দীর্ঘক্ষন লাইনে দাড়িয়ে কিনতে হচ্ছে এসব পণ্য। এতে চরম ভোগান্তি ও দূর্ভোগে পড়তে হচ্ছে ভোক্তাদের। দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে টিসিবি পণ্য কিনতে ভোগান্তি দূর করার দাবী জানিয়েছেন স্থানীয়রা। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, রোদ বৃষ্টির মধ্যেও লাইনে দাঁড়িয়ে আছেন শত শত মানুষ। বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সাশ্রয়ী মূল্যের চাল, ডাল, তেল, চিনির আশায় রোদ-বৃষ্টি উপেক্ষা করেই অপেক্ষা করছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ।

বৃষ্টির মধ্যে ছাতা, পানির বোতল হাতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে ক্রেতাদের। এ উপজেলায় প্রায় ২৯ হাজার টিসিবির কার্ডধারী ভোক্তা রয়েছে। এর মধ্যে পোগলদিঘা ইউনিয়নে ৩ হাজার ৬৩২ জন। ৩০টি গ্রামের এ কার্ডধারীদের মাঝে টিসিবি পণ্য বিতরন করা হচ্ছে মাত্র ৩টি ডিলারের মাধ্যমে। এর মধ্যে ২টি ডিলারের পণ্য একই জায়গায় বিক্রি করা হচ্ছে। ফলে খাজনার থেকে বাজনা বেশির অবস্থা হয়েছে। এ ইউনিয়নে ১১টি ডিলার থাকলেও এরমধ্যে লাইসেন্স নবায়নের প্রক্রিয়াধীন রয়েছে ৫ টি। সচল রয়েছে ৬টি। ৬টি ডিলার থাকলেও বর্তমানে মেসার্স আল হাসান, মেসার্স সুমন এন্টারপ্রাইজ ও মেসার্স তারেক ট্রেডার্স নামে ৩ ডিলারের মাধ্যমে পোগলদিঘা ইউনিয়নে বিরতন করা হচ্ছে টিসিবির এসব পণ্য। 

বৃদ্ধা রেজিয়া বেগম অন্দু বলেন, আমার বাড়ী পুঠিয়ার পাড়া গ্রামে। ৪ কিলোমিটার দূর থেকে গাড়ী ভাড়া দিয়ে টিসিবির মাল নিতে হচ্ছে। যে কয়টাকা বাঁচাতে টিসিবি নিবো তার থেকে বেশি টাকা ভাড়া চলে যায়। আগে কাছে থেকেই নিতে পারতাম। এখন দেয়না ওখানে। তাই বাধ্য হয়েই এতোদূর আসতে হয়। সেই সকাল থেকে ৩/৪ ঘণ্টা ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। এখনো সিরিয়ালে যেতে পারলাম না। নেট নাকি কি যেন নাই বলে। 

ভ্যান চালক মোফাজ্জল হোসেন, আটো চালক আফজাল মিয়া ও দিনমজুর আয়নাল জানান, “সারাদিন ভ্যান চালিয়ে ও দিনমজুরী করে যা আয় করতাম সেটা আর হচ্ছে না। টিসিবির মাল কিনতে এসেই অর্ধেক বেলা চলে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে থাকতে হচ্ছে। আগে কখনো এমন কষ্ট করতে হয় নাই। আগে অনেক জায়গায়ই দিয়েছে। সহজেই নিতে পেরেছি। এখন ইনকামই করবো নাকি টিসিবির মাল তুলবো। তবুও বাধ্য হয়েই পেটের টানে দাঁড়িয়ে থাকি।

এ বিষয়ে টিসিবির ডিলার মেসার্স সুমন এন্টারপ্রাইজের মালিক রেদোয়ান আহমেদ সুমন বলেন, সব সময়ই টিসিবির পণ্য বিতরনে ঝামেলা থাকেই। কিছু ডিলারের লাইসেন্স নবায়নের জন্য দেয়ার কারনে তারা পণ্য তুলতে পারেনি। তাই সব চাপ আমাদের উপর পড়েছে। তবে এবার নেটওয়ার্কের সমস্যা বেশি। যার কারনে টিসিবির কার্ড ভেরিফাই করতে দেরি হচ্ছে। ফলে পণ্য দিতেও দেরি হচ্ছে। 

ভোক্তারা বলেন, বৃষ্টি ও গরমের মধ্যে ভোগান্তি কমাতে অতি গ্রুত টিসিবির ডিলারের সংখ্যা বাড়ানো উচিত। এছাড়াও এসব পণ্যের গোডাউন ছায়ার মধ্যে ব্যবস্থা করা এবং পণ্য বিতরণ প্রক্রিয়া দ্রুত করা জরুরী বলে মনে করছেন তারা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়