শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২০ মে, ২০২৬, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনবাগে ইয়াবা’সহ শীর্ষ মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মো. রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ।

গত সোমবার (১৮ মে ) সেনবাগ থানা পুলিশের উদ্যোগে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদি মজুমদার পাড়া এলাকার হেলাল ব্রিক ফিল্ডের সামনে থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুবেল ছাতারপাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোপাল বাড়ী এলাকার মৃত আলী আহমদের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১২টি মাদক মামলা রয়েছে।

অভিযানকালে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সেনবাগ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়