শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৯:০৬ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪ ঘণ্টার মধ্যে মুরাদনগর সাব-রেজিস্ট্রার প্রত্যাহার

এন এ মুরাদ, মুরাদনগর: কুমিল্লার মুরাদনগর উপজেলা সাব-রেজিস্ট্রার রৌশন সাদিয়াকে প্রত্যাহার করা হয়েছে। সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে মুরাদনগর সাব-রেজিস্ট্রি অফিস থেকে সরিয়ে দেওয়া হয়।

জানা গেছে, প্রায় এক বছর আগে দৈনিক যুগান্তরের মুরাদনগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক জালাল আহমেদ সাব-রেজিস্ট্রার রৌশন সাদিয়ার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করেন। ওই ঘটনার জের ধরে সোমবার বিকেলে সাংবাদিক জালাল আহমেদ একটি জমির দলিল রেজিস্ট্রি করতে মুরাদনগর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে যান।

এ সময় সাব-রেজিস্ট্রার তার অধীনস্থ দলিল লেখকদের একত্রিত করেন এবং প্রায় দুই ঘণ্টা দলিল কার্যক্রম বন্ধ রাখেন। এ সময় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।  এতে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

ঘটনার পর সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিষয়টি জেলা রেজিস্ট্রার ও আইজিআর (ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন) বরাবর লিখিতভাবে অবহিত করা হয়। অভিযোগে সাব-রেজিস্ট্রারের আচরণের প্রতিকার এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে মঙ্গলবার আইজিআরের নির্দেশে সাব-রেজিস্ট্রার রৌশন সাদিয়াকে মুরাদনগর উপজেলা থেকে প্রত্যাহার করে।

কুমিল্লার গুনবতী সাব-রেজিস্ট্রি অফিসে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এদিকে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। যুগান্তর কুমিল্লা ব্যুরো  আবুল খায়ের ও বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা সভাপতি এন এ মুরাদ। 

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরার দায়িত্ব পালন করেন। তাদের সঙ্গে এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়