শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ ঘণ্টা নিখোঁজ, সকালে তেঁতুল গাছের মগডালে বসে মিষ্টি খাচ্ছিলেন গৃহবধূ (ভিডিও)

কুড়িগ্রাম সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর এক নারীকে পুকুরপাড়ের উঁচু তেঁতুল গাছের মগডালে অস্বাভাবিক অবস্থায় দেখতে পাওয়ার ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে শত শত উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান চালিয়ে ওই নারীকে নিরাপদে নিচে নামান।

স্থানীয় সূত্রে জানা যায়, গোড়াই আনন্দবাজার এলাকার বাসিন্দা মোঃ আবু সাইদের স্ত্রী মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ১০টার দিকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরদিন বুধবার (৬ মে) সকালে স্থানীয়রা পুকুরপাড়ের একটি দীর্ঘ তেঁতুল গাছের অনেক ওপরে তাকে দেখতে পান। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি কখনো গাছের ডালে বসে ছিলেন, আবার কখনো শুয়ে ছিলেন। এমনকি গাছের ওপরেই তাকে কিছু খেতে দেখা যায় বলেও দাবি করেন তারা।

এ সময় তার ছেলে গাছে উঠতে চেষ্টা করলে ওই নারী নিচে কিছু মিষ্টি ছুড়ে দেন বলে স্থানীয়রা জানান। ঘটনাটি ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করতে থাকেন। মুহূর্তেই ঘটনাস্থল পরিণত হয় জনসমাগমে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে প্রথমদিকে ওই নারী নিচে নামতে অস্বীকৃতি জানান এবং পানিতে লাফ দেওয়ার হুমকি দেন বলে জানা গেছে। পরে উদ্ধারকর্মীরা ধৈর্য ও কৌশলের মাধ্যমে তাকে নিরাপদে নিচে নামাতে সক্ষম হন।

ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। কেউ এটিকে মানসিক বা শারীরিক সমস্যাজনিত আচরণ বলে মনে করছেন, আবার কেউ কেউ অতিপ্রাকৃত বিষয়ের গুঞ্জনও তুলছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বা প্রমাণভিত্তিক তথ্য মেলেনি।

স্থানীয়দের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন করা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়