শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ০৬:১৭ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত! আহত তিন

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। অটোরিকশা চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পটুয়াখালী- আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলী ফায়ার সার্ভিসের সামনে ওই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মরহুম মনিরুল ইসলাম শাহাজাদা গাজীর একমাত্র পুত্র মো. মিরাজুল ইসলাম শাওন এবং কলাপাড়ার মহিপুর এলাকার বাসিন্দা মো. বেল্লাল।

আহতরা হয়েছেন অটোরিকশা চালক মো. ফাহাদ, যাত্রী জসিম সিকদার ও তুহিন। 

বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ওসি তদন্ত মুহাম্মদ সাইদুল ইসলাম। 

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার মহিষকাটা থেকে একটি ব্যাটারীচালিত অটোরিকশা যাত্রী নিয়ে আমতলীর দিকে আসতে ছিলো। পথিমধ্যে আমতলী ফায়ার সার্ভিস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে সরাসরি চাপা দেয়। ট্রাকের চাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা.পপি হালদার আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল নেওয়ার পথেই আহত বেল্লালের মৃত্যু হয়। অন্যদিকে, গুরুতর আহত মিরাজুল ইসলাম শাওনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পপি হালদার বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ধাওয়া করে পাশ্ববর্তী গলাচিপা উপজেলার বাদুরা বাজার এলাকায় ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মুহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটি আটক করে জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়