শিরোনাম
◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০৯:০৩ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান: গাঁজা গাছসহ ২ জন গ্রেফতার

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়াঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা গাছসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিছুজ্জামান, পিপিএম এবং দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন-এর দিকনির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের তত্ত্বাবধানে থানার একটি চৌকস দল উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর রাজাবাড়ি এলাকায় অভিযান চালায়।

অভিযানে এসআই আল-আমিন, এসআই সৈকত মজুমদার, এএসআই সাইফুল আলম সিদ্দিকী, এএসআই ইমরান হোসেনসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন। পুলিশ জানায়, অভিযানের সময় কান্দুঘর রাজাবাড়ি এলাকার একটি কৃষি জমি থেকে ২টি তাজা গাঁজা গাছসহ মো. বাচ্চু মিয়া (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ওই জমির মালিক ও দখলদার বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এছাড়া একই অভিযানে মো. সোহেল রানা প্রকাশ হাইয়ুম (২২) নামের আরও একজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৩টি জিআর (গ্রেফতারি) পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক মামলার আসামিকে নিয়মিত মামলার মাধ্যমে এবং পরোয়ানাভুক্ত আসামিকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়