শিরোনাম
◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ০৬:১১ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীর লোকালয়ে বিরল হনুমান, দেখতে ভিড়

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলার লোকালয়ে একটি সাদা রঙের কালোমুখী হনুমান ঘুরে বেড়াচ্ছে। শনিবার সকাল থেকে ঈশ্বরদী বাজার এলাকাসহ বিভিন্ন মহল্লার গাছপালা, দোকান ও বাসাবাড়ির ছাদে প্রাণীটিকে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, হনুমানটির গায়ের রং সাদা হলেও মুখমণ্ডল কুচকুচে কালো।

বিরল এই অতিথিকে দেখতে ঈশ্বরদীর বিভিন্ন বয়সী মানুষ ভিড় জমাচ্ছেন। উৎসুক জনতা কলা, পাউরুটি ও বিস্কুট ছুড়ে দিলে হনুমানটি তা খাচ্ছে। তবে উৎসুক লোকজনের হইচই ও শিশুদের ছোড়া ঢিলে বিরক্ত হয়ে প্রাণীটি বারবার অবস্থান পরিবর্তন করছে। কখনো গাছের মগডালে, আবার কখনো ঘরের চালে আশ্রয় নিচ্ছে সেটি। পৌর এলাকার বাসিন্দা আলম শেখ বলেন, হনুমানটি কিছুক্ষণ আমার বাড়ির ছাদে ছিল। কিন্তু লোকজন যেভাবে পেছনে ছুটছে আর সেলফি তোলার চেষ্টা করছে, তাতে প্রাণীটি স্থির থাকতে পারছে না। সারাদিন এভাবে ছোটাছুটি করে সেটি বেশ ক্লান্ত হয়ে পড়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সুনীল কুমার চক্রবর্তী জানান, হনুমানটি তার
বাড়ির ছাদেও এসেছিল। সেখানে তাকে খাবার দেওয়া হয়। তবে মানুষের বিরক্তিকর আচরণের কারণে
এটি বেশিক্ষণ থাকেনি।

কদিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জুরুল হক জানান, হনুমানটি সাধারণত সমতলে বিচরণ করতে পছন্দ করে। তবে ঢিল ছুড়লে আত্মরক্ষার্থে লাফিয়ে উঁচু গাছ বা ঘরের চালে উঠে পড়ছে।

সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলের সহকারী বন সংরক্ষক রিজিয়া পারভীন মিষ্টি বলেন, খবরটি আমরা পেয়েছি। ধারণা করা হচ্ছে, খাদ্যের সন্ধানে বনাঞ্চল থেকে হনুমানটি এই এলাকায় চলে এসেছে। স্থানীয়রা প্রাণীটিকে বিরক্ত বা আঘাত না করলে এটি নিজ থেকেই নিরাপদ স্থানে চলে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়