শিরোনাম
◈ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : সংসদে মির্জা ফখরুল ◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০৯:০৯ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাট লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (৬০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে।

‎রোববার (২৯ মার্চ) সকালে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের চলবলা ইউনিয়নের সুকানদীঘি রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত আইয়ুব আলী ওই এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ‎।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আইয়ুব আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। আজ ভোরে তিনি বাড়ি থেকে বের হয়ে রেললাইনের ওপর গিয়ে শুয়ে পড়েন। এসময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।‎

​কালীগঞ্জ থানার পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়