শিরোনাম
◈ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : সংসদে মির্জা ফখরুল ◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও)

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০৬:৪৯ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাকরির প্রলোভনে ৩ লাখ টাকা আত্মসাৎ, সেনা সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগ

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) : চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া এলাকার এক পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক মোঃ নয়ন হোসেন মহেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পুরাতন চাকলা গ্রামের বাসিন্দা মোঃ নয়ন হোসেন (১৯), পিতা- মোঃ মহিউদ্দীন। অভিযুক্তরা হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের পান্তাপাড়া হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা মোঃ সেলিম মিয়াজী (২৮), তার মা মোছাঃ শিল্পী বেগম (৪৭) ও পিতা মোঃ রহিম মিয়াজী (৫০)।

লিখিত অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, অভিযুক্ত সেলিম মিয়াজী নিজেকে “সিবিল সেনা সদস্য” পরিচয় দিয়ে প্রায় এক বছর আগে তাকে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। এরই ধারাবাহিকতায় তিন মাসের মধ্যে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে নগদ ৩ লাখ টাকা গ্রহণ করেন। পাশাপাশি চাকরি দিতে ব্যর্থ হলে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেন।

কিন্তু নির্ধারিত সময় পার হলেও চাকরি না দিয়ে অভিযুক্তরা নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে টাকা ফেরত চাইলে তারা টালবাহানা শুরু করেন। সর্বশেষ গত ৪ এপ্রিল ২০২৫ তারিখ দুপুর সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্তরা মারমুখী আচরণ করেন এবং টাকা না দেওয়ার কথা সাফ জানিয়ে দেন। এমনকি সেনাবাহিনী দিয়ে হেনস্তার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী নয়ন হোসেন অভিযোগে আরও বলেন, “তারা আমার সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করেছে এবং এখন আমার পাওনা টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে।”

এ ঘটনায় সাক্ষী  বাগানমাঠ এলাকার মোঃ খায়রুল ইসলাম ও খড়েমান্দারতলা এলাকার মোঃ সোহাগসহ স্থানীয় আরও কয়েকজন।

স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়ে অবশেষে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়