শিরোনাম
◈ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : সংসদে মির্জা ফখরুল ◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও)

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০৬:৪২ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ কার্যক্রম তদারকি

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে অবৈধভাবে জ্বালানি তেল (পেট্রল) বেশি দামে বিক্রি করার উদ্দেশ্যে পরিবহন করার অপরাধে বাবা’র পর এবার ছেলেকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ডসহ ৬ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। একই সাথে জড়িত আরও ২ জনকে ৪ হাজার টাকা জরিমানাসহ জব্দকৃত ৫২ লিটার পেট্রল সরকার নির্ধারিত মূল্যে উপস্থিত জনসাধারণের নিকট বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেয়ার আদেশ প্রদান করা হয়েছে।

জানাগেছে, শনিবার সন্ধ্যায় অবৈধ ভাবে মজুদ বা বিক্রি করার উদ্দেশ্যে পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহণের দায়ে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী উপজেলার ধর্মপুর ইউপি’র গোপীনাথপুর গ্রামের নুরুজ্জামান মানিকের ছেলে মাহিনুর ইসলাম’কে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৬ হাজার টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমিঃ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। এর আগে গত ২৩ মার্চ মাহিনুরের পিতা নুরুজ্জামান মানিক-এর একই ইউপি’র কালিয়াগঞ্জ বাজারস্থ দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ১৮৩ লিটার পেট্রল জব্দ করে ভ্রাম্যমান আদালত ৩ হাজা টাকা জরিমানা করেন।

অবৈধ ভাবে জ্বালানি তেল মজুদ বা বিক্রি করার ঘটনায় মাহিনুরের সাথে জড়িত থাকায় একই ইউনিয়নের ধর্মজইন আওলিয়াপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম’কে ৩ হাজার টাকা এবং পার্বতীপুর উপজেলার বাজিতপুর গ্রামের আফতাব মন্ডলের ছেলে ইয়ানুর সিয়াম’কে ১ হাজার টাকা ভ্রাম্যমান আদালত জরিমানা করেছেন এবং তাদের নিকট থেকে ৫২ লিটার পেট্রল জব্দ করে সরকার নির্ধারিত মূল্যে উপস্থিত জনসাধারণের নিকট বিক্রি করে ৬ হাজার ৯০ টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার আদেশ প্রদান করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়