শিরোনাম
◈ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : সংসদে মির্জা ফখরুল ◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও)

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০৬:১২ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈ‌দের ৮‌দিন প‌রেও বাঁশখালীতে অ‌তি‌রিক্ত ভাড়া আদা‌য়ের অ‌ভি‌যো‌গে ৬ সিএনজি চালককে জরিমানা

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ ঈ‌দের ৮‌দিন  অ‌তিবা‌হিত হ‌লেও চট্টগ্রা‌মের বাঁশখালী সড়‌কে অ‌তি‌রিক্ত ভাড়া আদা‌য়ের অ‌ভি‌যো‌গে ৬ সিএনজি চালককে জরিমানা করা হ‌য়ে‌ছে।

বাঁশখালীর প্রধান সড়কের পৌরসভার জলদী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.ওমর সানী আকনের নেতৃত্বে, বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ঈদ শেষ হ‌লেও অ‌ফিসমুখী এবং ঘরমুখী যাত্রী‌দের কাছ থে‌কে অ‌তি‌রিক্ত ভাড়া আদা‌য়ের অ‌ভি‌যো‌গে শনিবার (২৮ মার্চ) বিকেলে চলন্ত সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে যাত্রীদের কাছে আদায়কৃত ভাড়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়া যায়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৩৪ লঙ্ঘনের দায়ে একই আইনের ধারা ৮০ অনুযায়ী ৬ জন সিএনজি চালককে মোট ২ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম সহ যাত্রীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এ বিষয়ে সচেতন মহল থেকেও প্রশাসনের কাছে অভিযোগ করা হ‌লে তারই এরই প্রেক্ষিতে জনদুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট পরিচালনা করে।

এ ব‌্যাপা‌রে উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার (ভু‌মি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, ‘যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় সম্পূর্ণ বেআইনি। জনগণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো পরিবহন চালক বা সংশ্লিষ্ট ব্যক্তি আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ব‌লে তি‌নি জানান।

অভিযানকালে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.খালেদ সাইফুল্লাহসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

জন‌ভোগা‌ন্তি রো‌ধে প্রশাসনের পক্ষ থে‌কে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং যাত্রীদের ভোগান্তি কমবে এবং লাই‌সেন্স বিহীন চালক ও দুর্ঘটনা রোধ হ‌বে ব‌লে অ‌ভিমত ব‌্যক্ত ক‌রেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়