শিরোনাম
◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ◈ এক লাখ ইয়াবা উদ্ধার করে গায়েব! ওসির নির্দেশে ছেড়ে দেওয়া হয় বহনকারীকে! ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২২ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি: ‎​লালমনিরহাট জজ কোর্ট এলাকায় সাধারণ অটোরিকশা চালকদের নিকট থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

‎বুধবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে জেলা জজ কোর্ট এলাকার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের এলাকার সামনে থেকে তাদের দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জেলার আদিতমারী উপজেলার সাপটিবাড়ি (খাতাপাড়া) এলাকার  মৃত সামসুল হকের ছেলে মোঃ মজমুল হক (৫০) ও জেলা শহরের তালুক খুটামারা এলাকার মৃত তাহের আলীর ছেলে মোঃ মোসলেম উদ্দিন ভোলা (৪০)।

‎​পুলিশ সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ এর নেতৃত্বে একটি বিশেষ দল সদর কোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা উত্তোলনকালে ওই দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন এসআই মোঃ মনিরুজ্জামান, এএসআই মোঃ আলদাদ হোসেন এবং কনস্টেবল মোঃ লেবু মিয়া পিপিএম।
‎​
‎পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ‎ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদাল দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় অপরাধ স্বীকার করায় ​মোঃ মজমুল হককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড ও মোঃ মোসলেম উদ্দিন ভোলাকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি সাদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাধারণ মানুষকে হয়রানি ও চাঁদাবাজি রোধে পুলিশ প্রশাসনের এই কঠোর অবস্থান ও বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়