শিরোনাম
◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ◈ এক লাখ ইয়াবা উদ্ধার করে গায়েব! ওসির নির্দেশে ছেড়ে দেওয়া হয় বহনকারীকে! ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৪ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল পৌরবাসীর সেবায় মেয়র নির্বাচনে অংশ নিতে চান মোস্তাফিজ্জোহা সেলিম

আজিজুল হক, বেনাপোল: বেনাপোল পৌরবাসীর সেবা করতে মেয়র পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন  শার্শা উপজেলা যুবদলের আহবায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তাফিজ্জোহা সেলিম।

আজ সকালে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি মেয়র নির্বাচনে অংশ গ্রহনে ইচ্ছে প্রকাশ করেন।

সেলিমের রাজনৈতিক অবস্থান তিনি বর্তমান শার্শা উপজেলা যুবদলের আহবাহক ও সাবেক শার্শা উপজেলা এবং বেনাপোল নগর ছাত্রদলের সভাপতি। সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের একজন পরিচ্ছন্ন মানুষ। তিনি ঐতিহ্যবাহী বেনাপোল সরগম সংগীত একাডেমীর বর্তমান কমিটির সভাপতি এবং প্রভাতী সংঘের সব শেষ কমিটির সেক্রেটারী হিসাবে বিগত দিনে নিষ্ঠার সাথো দায়িত্ব পালন করেছেন। শিক্ষা জীবনেও তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত মাষ্টার্স পাশ। 

এদিকে শুভাকাঙ্খীদের দাবির মুখে তরুন প্রজন্মের অহংকার যুবদল নেতা মোস্তাফিজ্জোহা সেলিম বেনাপোল পৌর নির্বাচনে অংশগ্রহন করার ইচ্ছা প্রকাশের পর তার অনুসারি ও স্থানীয় জনসাধারনের মধ্যে এক নতুন আশার আলোর সঞ্চালন হয়েছে।

বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান বাবু জানান,  মোস্তাফিজ্জোহা সেলিম এলাকায় একজন উচ্চ শিক্ষিত ও সব দিক থেকে যোগ্য ব্যক্তি। যিনি পৌর মেয়র হবার যোগ্যতা রাখেন।।তিনি বিভিন্ন  সময় মানুষের বিপদে আপদে পাশে থেকেছেন।

তার বিরুদ্ধে কোন সময় বিতর্কীত কাজের অভিযোগ নেই। অন্য যারা মেয়র হতে আগ্রহ করছেন তাদের চেয়ে শিক্ষিত,মেধাবি, ধর্মপরায়ন ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি যদি পৌর সভার মেয়র নির্বাচিত হয় তাহলে এই এলাকায় বড় ধরনের উন্নয়ন করা সম্ভব। তিনি বেনাপোলকে একটি আন্তর্জাতিক মানের বন্দর ও পৌরসভা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।  সেই সাথে ছেলে মেয়েদের খেলা ধুলার পরিবেশ ও গড়ে তুলবেন জানিয়েছেন।

এদিকে জনসেবার নিজেকে আত্ম নিয়োগের অঙ্গীকার সম্পর্কে মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, বেনাপোল পৌরসভা বর্তমানে উন্নয়নে পিছিয়ে আছে। দীর্ঘদিনের এই অবহেলা দূর করে জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করতে চাই। তিনি বিশ্বাস করেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে বেনাপোল পৌরসভাকে একটি আধুনিকমানের পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব।

তিনি আরো বলেন,  বেনাপোল শহর ভারত সংলগ্ন হওয়ায় এখানে হাত বাড়ালে মাদক পাওয়া যায়। আমি এই জনপদে সন্ত্রাস ও মাদক  নির্মুল করে নিরাপদ একটি সমাজ ব্যবস্থা উপহার দিতে চাই।
পৌর বাসীর অধিকার প্রতিষ্ঠা ও জনগণের সেবক হিসেবে সেবার মানসিকতা নিয়ে বেনাপোল বাসির পাশে থাকতে চাই। তিনি পৌর বাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়