শিরোনাম
◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:১৮ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও)

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এসময় এসসিপি-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় দু’গ্রুপের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই সংঘষের ঘটনা ঘটে।

সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেন, তিনি আজ দুপুরে  চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত নেতাকর্মীদের দেখতে আসেন। তাদের দেখে যাওয়ার পথে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা তার গাড়িতে হামলা চালিয়েছে। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন। এসময় তিনি চিহ্নিত ডাকাতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রকল্প বাজার সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, দলটির স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেছেন- এমপির সমর্থকরাই বিএনপির দুটি কার্যালয়ে হামলা চালিয়েছে। এতে তাদের কয়েকজন নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। আমি বর্তমানে ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়