শিরোনাম
◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪২ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ড

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় আরিফ হোসেন (৪৫) নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।

সোমবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে জেলা ও দায়রা জজ হায়দার আলী খোন্দকার আসামীর উপস্থিতিতে রায় প্রদান করেন। আরিফ জেলার শিবগঞ্জের দোভাগি গ্রামের মানারুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ বলেন, ২০২৩ সালের ১১ মার্চ গোপন সংবাদ ভিত্তিতে শিবগঞ্জে দোভাগি গ্রামের অভিযান চালায় র‍্যাব। এ সময় ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইনসহ আটক হন আরিফ। এ ব্যাপারে ওইদিন শিবগঞ্জ থানায় র‌্যাবের উপ-পরিদর্শক লূৎফর রহমান মামলা করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক এসলাম আলী ২০২৩ সালের ৩০ জুন আরিফকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়