শিরোনাম
◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছ, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩১ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় ইউপি চেয়ারম্যানের ৬টি গরু চুরি

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা): যিনি এলাকার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত, তাঁর নিজ খামারে ঘটল দুর্ধর্ষ চুরির ঘটনা। নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডলের (নান্টু)'র খামার থেকে ৬টি গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার জারিয়া ইউনিয়নের গোজাকালি কান্দা গ্রামে চেয়ারম্যানের খামারে এই চুরির ঘটনা ঘটে। জানা যায়, একটি সংঘবদ্ধ চোরচক্র গোয়ালঘরের শিকল ভেঙে ২টি ষাঁড় ও ৪টি গাভী নিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে খামারের লোকজন গোয়ালঘরটি খালি দেখতে পান। খামারটি চেয়ারম্যানের বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত।

এই ঘটনার পর আমিনুল ইসলাম মন্ডল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে তিনি আক্ষেপ করে লিখেন: “দুর্ভাগ্য! পোড়া কপাল, গোয়ালের ৬টি গরু গতরাতে চুরি হয়েছে। অথচ আমিই কিনা ইউনিয়নের নিরাপত্তার দায়িত্ব পালন করি!”

স্ট্যাটাসটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়। একজন জনপ্রতিনিধির খামারে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) এবং ডিবি পুলিশসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়