শিরোনাম
◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি ◈ অভিষেকে ই‌ংলিশ কাউন্টি রাঙালেন বাংলাদেশের হাসান মাহমুদ ◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ হোঁচট খে‌য়ে বিশ্বকা‌পে যাত্রা শুরু ব্রা‌জি‌লের  ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন?

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৫৪ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নীলফামারী-১ আসনে ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিত  

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে ভোট গ্রহন চলছে। বৃহস্পতিবার সকাল থেকে ভোট শুরুর পর থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদেরও উপস্থিতির দীর্ঘ লাইন।

ডোমার ইউিনিয়ন পরিষদ ভোটকেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতো।
হাইস্কুলে প্রথম ভোট দিতে আসা ভোটাররা বলেন, এবার আমরা প্রথম ভোট দিয়েছি। আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমি অনেক খুশি। ঝামেলা মুক্তভাবে ভোট দিতে পেরেছি। মিথুন রায় নামের এক ভোটার বলেন, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে ভোট দিতে পেরেছি।
পাগলা বাজারে চিকনমাটি ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা।

উক্ত কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জিয়াউর রহমান বলেন,শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে। দুপুর পর্যন্ত প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে বলেও তিনি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়