শিরোনাম
◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি ◈ অভিষেকে ই‌ংলিশ কাউন্টি রাঙালেন বাংলাদেশের হাসান মাহমুদ ◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ হোঁচট খে‌য়ে বিশ্বকা‌পে যাত্রা শুরু ব্রা‌জি‌লের  ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন?

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০০ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নিচ্ছেন তরুণ ও নারী ভোটাররা

মিজান লিটন: চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে উৎসাহ ও উদ্দীপনার মধ্যে তরুণ ভোটাররা সহ সকল ভোটাররা অংশ নিচ্ছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে। চাঁদপুর ৩ নির্বাচনী আসনের মোট ভোটার ৪ লক্ষ ৪৬ হাজার ৩৩৪জন তার মধ্যে প্রায় ১০ শতাংশ তরুণ ভোটার।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সদরের আশিকাটি ও মৈশাদী ইউনিয়নের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় ভোর থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে হাসিমুখে বের হচ্ছেন।

একাধিক তরুণ ভোটারদের সাথে কথা বলে তারা জানান, জীবনে প্রথম ভোট দিতে পেরে অত্যন্ত আনন্দ লাগছে। ভোটের পরিবেশ সুন্দর হওয়ায় আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারছি। এসব কেন্দ্র গুলিতে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল চোঁখে পড়ার মতো।

ষাটউর্ধ প্রবীণ এক ভোটার জানিয়েছেন, খুবই সুন্দর এবং শান্ত পরিবেশে ভোট দিয়েছি কোন ঝামেলা হয়না। সকাল থেকেই সুষ্ঠুভাবে ভোট হচ্ছে আমার ভোট আমি দিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়