শিরোনাম
◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০৪ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় পুকুরে র‍্যাবের অভিযান, দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার

ডেস্ক রি‌পোর্ট : কুমিল্লার সদর উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া কটকবাজার এলাকার একটি পুকুর থেকে অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে অস্ত্র উদ্ধার অভিযান শেষ হয়েছে।

র‍্যাবের কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিবিসিকে জানিয়েছেন, তাদের কাছে গোপন খবর ছিল যে কুমিল্লার ওই পুকুরে দেশি ও বিদেশি অস্ত্র রয়েছে। রাত থেকেই পুকুরটি তাদের 'সুপারভিশনে' ছিল।

পরে আজ ভোর থেকে শ্যালো মেশিন বসিয়ে পুকুরের পানি সেচ করে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়। তিনি জানান, পুকুর থেকে তিনটি বিদেশি পিস্তল ও দুইটি সাদা বস্তায় মোড়ানো দেশীয় অস্ত্র পাওয়া গেছে।

কারা অস্ত্র লুকিয়েছে, তা এখনো জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, এটা এখনো তদন্তাধীন ব্যাপার।
সূত্র,বি‌বি‌সি বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়