শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২৩ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি (চায়না) পিস্তল উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় ছাগল হাটের পশ্চিম পাশের একটি ফাঁকা জায়গা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জেল্লাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি চায়না পিস্তল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেণ হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমরা রাত দেড়টার দিকে নতুন বাজার ছাগল হাটের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করি। এ সময় একটি ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি (চায়না) পিস্তল উদ্ধার করা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি থানায় নিয়ে এসে আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়