শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিন্তে ভোট কেন্দ্রসমূহ ডিআইজি পরিদর্শন

তপু সরকার হারুন, শেরপুরঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে শেরপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। এ উপলক্ষে ৮ ফেব্রুয়ারি রবিবার তিনি নকলা থানায় পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

ওইসময় নকলা থানা চত্বরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে আসন্ন নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এসময় তিনি ডিউটি চলাকালীন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এবং পুলিশ সদস্যদের মনোবল দৃঢ় রাখার আহ্বান জানান।

পরবর্তীতে ডিআইজি শেরপুর সদর ও নকলা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ঝুঁকিপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন করেন। ওইসময় তিনি ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি কাভারেজ এবং ভোটারদের নির্বিঘ যাতায়াতের বিষয়গুলো পর্যালোচনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) মো. পারভেজ আলম, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপসহ শেরপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়