শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২৩ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহমখদুম থানা এলাকায় র‍্যাবের অভিযানে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি গোয়েন্দা দল জানতে পারে যে, শাহমখদুম থানাধীন পুরাতন ফুদকিপাড়া এলাকায় কিছু ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে র‍্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে এলাকা তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি হলুদ রঙের বস্তা ও একটি লাল রঙের শপিং ব্যাগ উদ্ধার করা হয়।

ব্যাগ দুটি খুলে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুটি এয়ারগান এবং ২০ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলিগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়