শিরোনাম
◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৯:০৬ সকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ: ৩ যুবককে হাতেনাতে ধরে নিয়ে গেল রেল পুলিশ

ঝিনাইদহের কালিগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় তিনজন যুবককে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী ও রেলকর্তৃপক্ষ। 

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কাশিপুর মোবারকগঞ্জ রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের কাছাকাছি পৌঁছালে বাইরে থেকে পাথর ছোড়া হলে ট্রেনের জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি ট্রেনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে ট্রেন থামিয়ে অভিযুক্ত ৩ কিশোরকে ধরে ফেলে তারা।

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম জানান, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের অপরাধে ট্রেন থামিয়ে ৩ যুবককে খুলনা রেলস্টেশনের উদ্দেশ্যে ধরে নিয়ে গেছে ট্রেনে থাকা নিরাপত্তা জিআরপি পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম বলতে পারেননি রেলওয়ের এই কর্মকর্তা।

তিনি আরও জানান, ঘটনার পর যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও রেল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গ্রেফতারকৃত যুবকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়