শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে পানি উন্নয়ন বোর্ডের জমি থেকে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

চরভদ্রাসন এবং সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, উপজেলার গাজীরটেক ইউনিয়নের নতুন দোকানের জয়দেব সরকারের ডাঙ্গী এলাকায় পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন জায়গা থেকে দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল ডেজার ও ভেকু মেশিন ব্যবহার করে বালি উত্তোলন করে তা বিক্রি করে আসছিল। এতে নদী ও বেড়িবাঁধের নিরাপত্তা হুমকির মুখে পড়ছিল বলে অভিযোগ ওঠে।

এ সংক্রান্ত খবরের ভিত্তিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থলে একটি ভেকু মেশিন পাওয়া যায়। ভেকু মেশিনের সঙ্গে সংশ্লিষ্ট সকল মালামাল জব্দ করা হয়। এছাড়া বালি উত্তোলনের কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম ও অবকাঠামো ঘটনাস্থলেই বিনষ্ট করে দেওয়া হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইন। অভিযান চলাকালে অবৈধভাবে বালি উত্তোলনকারীদের সতর্ক করে দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি জমি ও পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল বা ক্ষতিগ্রস্ত করার কোনো সুযোগ দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইন বলেন, “পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধভাবে বালি উত্তোলন সম্পূর্ণ বেআইনি। এতে নদীভাঙন ও বেড়িবাঁধের মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। অভিযানে একটি ভেকু মেশিন ও সংশ্লিষ্ট মালামাল জব্দ করা হয়েছে এবং বাকি অবৈধ সরঞ্জাম বিনষ্ট করা হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আরও কঠোর হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়