শিরোনাম
◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৯:২৫ রাত
আপডেট : ১০ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে আলমসাধু চালক ওমর আলী হত্যা মামলার আসামী গ্রেপ্তার 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেলাট দৌলতপুর গ্রামের আলমসাধু চালক ওমর আলী হত্যা মামলার একমাত্র আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই তকিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ৪ জানুয়ারি রোববার নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার নারন্দি গ্রাম থেকে আসামী হত্যা মামলার আসামী ইসমাইল হোসেন (৩০) কে গ্রেপ্তার করে। সে যশোর জেলার হাফানিয়া গ্রামের আয়নাল বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, গত ৫ ডিসেম্বর ২০২৫ সালে কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের ফার্মের রাস্তায় ওমর আলীকে নির্মমভাবে হত্যা করা হয়। দীর্ঘদিন মামলাটি ক্লুলেস থাকলেও তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আসামিকে শনাক্ত করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের পর ৬ জানুয়ারী  মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। এসময় আসামী স্বেচ্ছায় হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন পুলিশ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জেল্লাল হোসেন জানান, হত্যা মামলাটি অত্যন্ত স্পর্শকাতর ছিল। পেশাদারিত্ব ও আধুনিক তদন্ত পদ্ধতির মাধ্যমে আমরা আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়