শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৯:০২ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে অগ্নিকান্ডে চার মাস বয়সী একশিশুর মৃত্যু, ৩ বসতঘর পুড়ে ছাই

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকান্ডে একটি বসতঘরে থাকা আয়াত নামে ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আগুনে ৩ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে রামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নরিমপুর এলাকার মধ্য টামটা ইয়াছিন মজুমদার বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আয়াত একই বাড়ির দুলাল মিয়ার ছেলে। 
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের খাবার শেষ করে দুলাল মিয়ার স্ত্রী ফরানী বেগম রোদে শুকাতে দেয়া জামা কাপড় আনতে বাহিরে যান। বাহির থেকে এসে দেখেন পুরো ঘরে আগুন জ্বলছে। তাৎক্ষণিক আগুন গ্যাস সিলিন্ডারের লেগে যায়। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

আগুনে প্রতিবেশি শহীদ উল্লাহ ও সিরাজ মিয়ার ঘরও পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে রামগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে এরআগেই তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এরমধ্যে ঘরে বিছানায় থাকা দুলাল মিয়ার ৪ মাস বয়সী ছেলে আয়াত পুড়ে মারা যায়। দুলাল মিয়ার ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

জানা গেছে, ঘরগুলোর ভেতরে ৩টি গ্যাস সিলিন্ডার ছিল। এরমধ্যে দুটি খালি থাকলেও অন্যটিতে গ্যাস ছিল। ৪ ঘরে আগুন লাগে। এরমধ্যে ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

রামগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রেজাউল করিম বলেন, প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনোর সূত্রপাত হয়। একটি শিশু মারা গেছে। আগুনে ঘরসহ আসবাবপত্র পুড়ে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়