শিরোনাম
◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৭:২৪ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে এক ইটভাটাকে ৫ লক্ষ টাকা জরিমানা প্রশাস‌ন

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালি (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে বাহারছড়ায় এক ইটভাটাকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান প‌রিচালনা করা হয়।

বাঁশখালী উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন পরিচালিত অ‌ভিযান কা‌লে বাহারছড়া ইউনিয়নের ইলশায় জেলা প্রশাসক ও প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের অনুমতি ব্যতিরেকে ইটভাটা স্থাপনপূর্বক ইট প্রস্তুত এবং ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় মদিনা ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী নুরুল আবছার(৫০) কে ৫ লক্ষ টাকা জ‌রিমানা করা হয় এবং তা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।  এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.খালেদ সাইফুল্লাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার, ফায়ার সার্ভিস এর সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় ১টি ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে জেলা প্রশাসকের অনুমতি ব্যতিরেকে ইটভাটা স্থাপনপূর্বক ইট প্রস্তুত, ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৪ এবং ৬ ধারার বিধান লঙ্ঘনের দায়ে ৫ লক্ষ টাকা জ‌রিমানা করা হয়।

অ‌ভিযা‌নের ব‌্যাপা‌রে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকন বলেন, যে সব ইটভাটা প‌রি‌বেশ ছাড়পত্র এবং জেলা প্রশাস‌নের অনুম‌তিহীন প‌রিচালনা করা হ‌চ্ছে, সে সব ইটভাটায় পর্যায়ক্রমে অ‌ভিযান এবং জ‌রিমানা সহ প্রয়োজনীয় পদ‌ক্ষেপ নেওয়া হ‌বে ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়