শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ১০:৩৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনী মঞ্চ ভাঙচুরের অভিযোগ, গাড়ির ওপর দাঁড়িয়েই বক্তব্য দিলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, প্রতিপক্ষের অনুসারীরা তার পূর্বনির্ধারিত একটি নির্বাচনী সভার মঞ্চ ভেঙে দিয়েছে। এরপর নিজের গাড়ির ওপর দাঁড়িয়ে তিনি সভা পরিচালনা করেন।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এই অভিযোগ করেন। মঞ্চ না থাকায় শেষ পর্যন্ত নিজের গাড়ির ওপর দাঁড়িয়েই উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। 

রুমিন ফারহানা বলেন, অরুয়াইলে আজ আমার নির্ধারিত সভা ছিল। কিন্তু প্রতিপক্ষ প্রার্থীর লোকজন আমার মঞ্চ ভেঙে দিয়েছে। বাধ্য হয়ে আমি আজ দরজায় দরজায় গিয়েছি এবং শেষমেশ গাড়ির ওপর দাঁড়িয়ে কথা বলছি।

যদিও মঞ্চ ভাঙচুরের ঘটনায় তিনি কোনো নির্দিষ্ট দল বা প্রার্থীর নাম উল্লেখ করেন নি। 

তবে নির্বাচনী অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ভোটারদের ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানান এ নেত্রী।

সভায় তিনি অরুয়াইল চিত্রা নদীর ওপর সেতু নির্মাণ এবং রাস্তা সংস্কারের ব্যাপক পরিকল্পনার কথা উল্লেখ করেন। 

রুমিন ফারহানা বলেন, আমি এমপি থাকাকালীন এই সেতুর জন্য আবেদন করেছিলাম। নির্বাচিত হলে এই সড়ক, সেতু ও কালভার্টের কাজ সম্পন্ন করব। নতুন বাংলাদেশে আমরা কোনো দুর্নীতি, চাঁদাবাজি বা বালু ব্যবসা প্রশ্রয় দেব না। নিরীহ মানুষকে টাকা দিয়ে মিথ্যা মামলায় জড়ানো বন্ধ করা হবে।

তিনি আরও যোগ করেন, নির্বাচিত হলে সরাইল-আশুগঞ্জকে নতুন রূপে সাজাব। শিক্ষা, স্বাস্থ্য ও যুব উন্নয়নে বিশেষ প্রকল্প হাতে নেব।

বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। একই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব নির্বাচন করছেন। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়