শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৯:০৯ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে ব্রিজ নির্মাণের চেষ্টা, বিজিবির বাধার মুখে নির্মাণাধীন ব্রিজ ফেলে পালাল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে নির্মাণাধীন একটি রিং ব্রিজ ফেলে কৌশলে সরে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ধবলসুতি বিওপির সীমান্তবর্তী ৮২৮/২ এস পিলারের কাছে একটি রিং ব্রিজ নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ।

অভিযোগ রয়েছে, শুক্রবার জুমার নামাজের সময় সুযোগ নিয়ে তারা কাজ শুরু করে। তবে বিজিবির সতর্ক নজরদারিতে বিষয়টি দ্রুত ধরা পড়ে।

এ বিষয়ে ধবলসুতি বিওপি কমান্ডার নায়েক সুবেদার মো. হাসিব জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারির অংশ হিসেবে বিএসএফের এ তৎপরতা বিজিবির নজরে আসে। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা নির্মাণাধীন রিং ব্রিজ রেখে ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় এ ধরনের একতরফা ও অননুমোদিত স্থাপনা নির্মাণ আন্তর্জাতিক সীমান্ত আইনের লঙ্ঘনের শামিল। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়েছে।

এদিকে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়