শিরোনাম
◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে খাবার খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি

জাকির হোসেন, স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সকালে খাবার খাওয়ার পর একই পরিবারের ১১ জন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রোববার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থদের মধ্যে রয়েছেন— রহমতপুর গ্রামের বিমল চন্দ্রের স্ত্রী ললিতা রানী (৩৪), প্রদীপ চন্দ্রের স্ত্রী নিলমা রানী (৪৫), জেলে বিমল চন্দ্র, মৃত হাবিল চন্দ্রের ছেলে পদেন চন্দ্র (৭৫), মৃত প্রফুল্ল চন্দ্রের স্ত্রী বিষকা রানী (৫০), পদেন চন্দ্রের স্ত্রী ভোকা রানী (৭০), পদেন চন্দ্রের ছেলে কমলা কান্ত, বিমল চন্দ্রের ছেলে শপ্ত (৫), মেয়ে জয়িতা (১০), জয়া (৮) এবং হেবলা চন্দ্রের ছেলে উজ্জ্বল চন্দ্র (২৭)।

পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে পরিবারের সদস্যরা একসঙ্গে রান্না করা গরম ভাত ও তরকারি খান। খাবার খাওয়ার প্রায় এক ঘণ্টা পর একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। তারা তীব্র দুর্বলতা অনুভব করেন এবং অনেকেই অচেতন হয়ে ঘুমিয়ে পড়েন। পরে পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাদের উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে কোনো চেতনা নাশক বা বিষাক্ত উপাদান থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। বর্তমানে অসুস্থ সবাই চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়