শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০২:১০ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে অনুপ্রবেশ, বিএসএফ সদস্য আটক

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক কনস্টেবলকে আটক করেছে ৫১- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার নাম বেদ প্রকাশ (৩৫)।

রোববার (২১ ডিসেম্বর) সীমান্তআইন লঙ্ঘন করে দহগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস এর কাছে ডাঙ্গাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, আঙ্গরপোতা বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস এর কাছে ডাঙ্গাপাড়া নামক স্থানে প্রতিপক্ষ ১৭৪/অর্জুন বিএসএফ ক্যাম্পের সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ ভারতীয় গরু ধাওয়া করে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে। এসময় আঙ্গরপোতা বিজিবি টহল দল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

আটক বিএসএফ সদস্যের  কাছে একটি শর্টগান ও ২ রাউন্ড গুলি, একটি ওয়ারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায়।

দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা রেজানুর রহমান রেজা বলেন, দহগ্রাম ভারতবেষ্টিত হওয়ার কারণে বিএসএফ বরাবরে উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে।

এর আগে ২০২৪ সালের নতুন চুক্তির দোহাই দিয়ে নোম্যান্সল্যান্ডে কাটাতারের বেড়া দিয়ে উস্কানিমূলকভাবে সেই বেড়ায় বড়বড় মদের বোতল ঝুলিয়ে রেখেছিল।

৫১—বিজিবি আঙ্গরপোতা ক্যাম্প সুবেদার আইয়ুব আলী বলেন, ভোরে এক বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে প্রহররত বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। বিষয়টি বিজিপির উচ্চপর্যায়ে জানানো হয়েছে। 

৫১—বিজিবি ব্যাটালিয়ন সেক্টর কমান্ডার লে.কর্নেল সেলিম আল দীন বলেন, বিজিবি বিএসএফের সেক্টর পর্যায়ে বৈঠকের পর আটক বিএসএফ সদস্যকে হস্তান্তরের কথা রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়