শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ১১:০৬ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর ভীমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ভাঙচুর, গ্রেফতার ৫

‎তপু সরকার হারুন, শেরপুরঃ শুক্রবার (১৯ ডিসেম্বর) রঘুনাথপুর ছয়ঘড়িয়াপাড়ার ও দিকপাড়া গ্রামের কিছু লোকজন একত্র হয়ে এই সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং প্রাচীরের গ্রিল বার খুলে নিয়ে যায়।

‎সরজমিনে গেলে স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান সাবেক জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক- কলেজ, স্কুল প্রতিষ্ঠা কালে জমি ক্রয়কৃত ব্যক্তিদের জমির ন্যায্য মূল্য পরিশোধ না করে একপ্রকার জোরপূর্বক জমি দখল করে এসব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এ কারণে নিজেদের জমি উদ্ধারের উদ্দেশ্যে এবং জমির ন্যায্য মূল্য পাওয়ার দাবিতে তারা আজ সকালে সীমানা প্রাচীর ভাঙার কাজ করেছে।

এদিকে ভীমগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ভাঙার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন শেষে ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃতরা হলেন-রঘুনাথপুর ছয়ঘড়িয়াপাড়া গ্রামের:১. শফিকুল ইসলাম -পিতা: বিধু মিয়া-২. আলাল মিয় পিতা: ময়ছর আলী৩. রজব আলী ওরফে ওসতালি পিতা: মনছুর ৪. খোরশেদ আলী পিতা: জাহের আলীরঘুনাথপুর দিকপাড়া গ্রামের, ৫. আমজাদ আলী পিতা: মৃত মন্দি মিয়া। এ বিষয়ে ভীমগন্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা-বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়