শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৮ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে আচরণবিধি লঙ্ঘন করে বিএনপি প্রার্থীর পক্ষে সমাবেশ করায় জরিমানা

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে বিএনপির প্রার্থীর পক্ষে সমাবেশ করায় এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের মধ্য চর রমনী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়ার পক্ষে সমাবেশ আয়োজন করা হয়। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আব্দুর রহিম নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ নাহিদ শেখ সুমন।

নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী, তফসিল ঘোষণার পর এখন কোনো প্রার্থী বা তার সমর্থক কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল বা শোভাযাত্রা করতে পারবেন না। এখন এ ধরনের কর্মসূচি পালন করা হলে তা সরাসরি আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ নাহিদ শেখ সুমন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে আরও কেউ আচরণবিধি অমান্য করলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়