শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৮ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনোনয়নপত্র সংগ্রহ করেই গ্রেপ্তার হলেন সাবেক যুবলীগ নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম কেনার পরপরই গ্রেপ্তার হয়েছেন মাগুরার শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লা হোসেন মিয়া কুটি। সোমবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এরপর তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সদর থানার ওসি আশিকুর রহমান।

মিয়া কুটি মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি শ্রীকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, মিয়া কুটিকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি একাধিক মামলার আসামি। পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, মিয়া কুটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও নাশকতার মামলার আসামি।

এদিকে জেলা নির্বাচন কার্যালয় জানিয়েছে, প্রথম দিনে মনোনয়ন সংগ্রহ করেন মাগুরা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এম বি বাকের। এছাড়া মাগুরা-২ অসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর পক্ষে তার ছেলে মিথুন রায় চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়