আজিজুল হক, বেনাপোল(যশোর) প্রতিনিধি: জনসাধারণকে সচেতন করতে বেনাপোল পৌরসড়কের ময়লা আর্বজনা পরিস্কার ও প্রচার প্রচারনা করেছেন সৃজন শিখা নামে একটি সামাজিক সংগঠন।
সোমবার(১৫ ডিসেম্বর) দুপুরে সৃজন শিখার উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তাফিজ্জোহা সেলিম ও সংগঠনটির সভাপতি নাজমুল হুসাইন জয়ের নেতৃত্বে পরিস্কার পরিচ্ছনায় অংশ নেয় অর্ধশতাধিক সদস্যরা।
প্রথম দিনে বেনাপোল কাস্টমস হাউস থেকে শুরু করে বেনাপোল বলফিল্ড পর্যন্ত এক কিলোমিটার সড়কে পড়ে থাকা আবর্জনা পরিস্কার এবং ব্যবসায়ীদের সচেতন করেন সংগঠনটির সদস্যরা।
এসময় পৌরসভার বিভিন্ন এলাকায় ডাসবিন না থাকা এবং নিয়মিত আর্বজনা পরিস্কার না করায় শহর নোংড়া হচ্ছে পৌরকর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ ওঠে।
সৃজন শিখা একটি অরাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান। যাদের উদ্দেশ্যে সমাজ সুরক্ষায় কাজ করা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থীরা যুক্ত রয়েছে সংগঠনটিতে।