শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৬ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে উচ্ছেদ অভিযানে এসে ইটভাটা শ্রমিকদের বাঁধায় অবশেষে ফিরে গেলেন পরিবেশ অধিদপ্তর 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে ইটভাটা উচ্ছেদ করতে এসে ভাটা শ্রমিকদের বাঁধায় অবশেষে ফিরে গেলেন পরিবেশ অধিদপ্তর।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের একটি দল ম্যাজিষ্ট্রেট ও পুলিশ নিয়ে কালীগঞ্জ পৌরসভাধীন শিবনগর এলাকার মকছেদ আলী ব্রিকসে অভিযান চালাতে আসে। এসময় ওই ভাটার সকল শ্রেণির শ্রমিকরা ভেকুর সামনে শুয়ে পড়ে প্রতিবাদ শুরু করেন। এ সময়ে তারা বলেন, ভাটা ভাঙতে হলে আমাদের উপর দিয়ে যেয়ে লাশ বানিয়ে ভাঙ্গতে হবে। তাদের দাবি এ ভাটায় আমরা প্রায় ২শত শ্রমিক পরিবার কাজ করি।আমরা অসহায় গরিব মানুষ, এখন ভাটা ভেঙ্গে দিলে আমাদের না খেয়ে মরতে হবে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমান, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম, কালীগঞ্জ থানার ওসি তদন্ত মোফাজ্জেল হকসহ পুলিশ ও আনসার সদস্যরা।
ইটভাটার শ্রমিক চান্দু মিয়া জানান, আমরা প্রতিবছর কোন না কোন ভাটায় কাজ করি। এবছর এখানে কাজ করছি। এখানে আমরা ২শত এর অধিক শ্রমিক রয়েছি। এখন ভাটা উচ্ছেদ করলে আমরা সবাই বেকার হয়ে যাবো। ভাটা ভাঙ্গলে আমাদের পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। আমাদের দাবি এবছরের মত ভাঙ্গা যাবে না। আগামী বছর আমরা আর ভাটায় কাজ করবো না বলেও উল্লেখ করেন এ শ্রমিক।

পরিবেশ অধিদপ্তর চতুর্থবারের মত এ ভাটায় অভিযান চালায়। এ সময় ইটভাটার প্রধান ফটক ভাটার সার্বিক কার্যক্রম বন্ধ রয়েছে মর্মে ফুটনোটে নোটিশ মালিক পক্ষ কর্তৃক ঝুলিয়ে রাখতেও দেখা যায়।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম জানান, ইটভাটা ভাঙ্গার বিষয়টি পরিবেশ অধিদপ্তরের। সোমবার দুপুরে মকছেন আলী ব্রিকসে যাওয়ার পর শ্রমিকরা শুয়ে পড়ে ভাটা না ভাঙ্গার জন্য অনুরোধ করতে থাকেন, ফলে পরিবেশ অনুকূলে ছিল না। এসময় পরিবেশ অধিপ্তরের কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন। তাদের পরামর্শে ফিরে আসি। তবে ফিরে আসলেও এঘটনায় পরিবেশ অধিদপ্তর মামলা করবেন বলে উল্লেখ করেন। তবে এ ঘটনায় ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমান কোন বক্তব্য দিতে রাজি হননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়