শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পুলিশের চেকপোস্টে ধরা পড়েছে টেকনাফের মাদক কারবারি মোশারফ হোসেন (৪০)। পুলিশ তল্লাশি করে তার কাছ থেকে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

এর আগে, সন্ধ্যার দিকে রায়পুর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাপন চক্রবর্তী তার সঙ্গীয় ফোর্স নিয়ে রায়পুর বাসস্ট্যান্ডে পাবলিক টয়লেট এলাকায় চেকপোস্ট পরিচালনা করে মাদক কারবারি মোশারফ হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

মোশারফ হোসেন কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার (৩নং ওয়ার্ড) কে-কে পাড়ার মোজাম্মেল ওরফে মোয়াজ্জেমের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এবং মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়